ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার করে নেয় পরিবহন মালিক অ্যাসোসিয়েশন

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ১৫ দফা দাবিতে ডাকা ৭২ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করে নেয় পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেন।


এদিকে ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে তাদের ধর্মঘট শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত পর্যন্ত তাদের এই ধর্মঘট চলার কথা ছিল। ধর্মঘটের কারণে ইতোমধ্যে বন্দরগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়।


১৫ দফা দাবির মধ্যে রয়েছে- মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়করের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল ও ইতোমধ্যে আদায় করা বর্ধিত কর মালিককে ফেরত দিতে হবে।


যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছেন তাদের সবাইকে সহজশর্তে ও সরকারি ফির বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিল্ড টেস্ট পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে।


পণ্য পরিবহন খাতের ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার প্রভৃতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র সম্মত কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর কোনো অজুহাতেই বিধিনিষেধ আরোপ করা যাবে না।


চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন কর্তৃক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পেশ করা প্রস্তাব অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সব ধরনের মোটরযানে নিয়োজিত সড়ক পরিবহন শ্রমিকদের রাষ্ট্রীয় বাহিনীর মতো রেশনিং সুবিধার আওতায় আনতে হবে।


চট্টগ্রামে ট্রান্সপোর্ট এজেন্সি মনোনীত প্রতিনিধি ও সব ড্রাইভার এবং সহকারীকে চট্টগ্রাম বন্দরে হয়রানিমুক্তভাবে প্রবেশের সুবিধার্থে বাৎসরিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দিতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑